
মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশ থেকে সফরে যাওয়া ফেনী জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন এবং ফেনী জেলা ছাত্রদলের সদস্য মো. মেজবাহ উদ্দিন।
তাদের আগমন উপলক্ষে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও যুবদলের নেতাকর্মী, প্রবাসী ব্যবসায়ী এবং শুভাকাঙ্ক্ষীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. ফারুক হোসেন, মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মালদ্বীপ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মো. হারুন মিয়া, ব্যবসায়ী সুমন মিয়াজী এবং যুবনেতা ইসরাফিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
