Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

ভোলায় আইসিইউ-সিসিইউ চালুর দাবিতে নয়নের পাশে শত শত মানুষ

হাসনাইন আহম্মেদ
হাসনাইন আহম্মেদ
Avatar photo
Byহাসনাইন আহম্মেদ
ভোলা
- ভোলা
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে এককভাবে আন্দোলন শুরু করেছিলেন নয়ন খান। এবার তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ। শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়েছে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি।

রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ভোলা সদর উপজেলার মাছুমা খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া বলেন, ‘নয়ন খানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করতে এসেছি। কারণ, এটি শুধু নয়নের একার দাবি নয়, এটি ভোলাবাসীর দাবি।’

কর্মসূচিতে সংহতি জানান ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির সোপান, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. হেলালউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মাসুদ এবং সদস্যসচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ দলটির নেতা-কর্মীরা।

হুমায়ূন কবির সোপান বলেন, ভোলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালু করা এখন সময়ের দাবি। এ দাবির সঙ্গে তাঁরাও একাত্মতা প্রকাশ করছেন। আইসিইউ সেবা না থাকায় প্রায় ছয় বছর আগে তিনি তাঁর মাকে হারিয়েছেন বলেও জানান। তাঁর মতে, হাসপাতালে আইসিইউ সুবিধা থাকলে হয়তো উন্নত চিকিৎসার জন্য মাকে ঢাকায় নিতে হতো না।

ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান গত ২৮ অক্টোবর থেকে হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি শুরু করেন। প্রতিদিন কখনো আধা ঘণ্টা, কখনো এক ঘণ্টা হাতে প্ল্যাকার্ড নিয়ে একাই দাঁড়াতেন তিনি। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক।’

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ সুবিধা না থাকায় তাঁর বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন নয়ন। পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নয়ন বলেন, ‘গত ১২ দিন ধরে এ অবস্থান কর্মসূচি পালন করে আসলেও হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের টনক নড়েনি। তাঁরা আজও আমার কাছে আসেনি। তাঁরা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি।’

এর আগে নয়নের দাবির প্রতি সংহতি জানিয়ে তাঁর পাশে দাঁড়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ।

মাহফুজুর রহমান বলেন, নয়নের এ দাবি তাঁর একার নয়, এটি ভোলাবাসীর দাবি। সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির খবর দেখে তিনি ঢাকা থেকে ভোলায় এসে সংহতি জানিয়েছেন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, পাঁচ বছর আগে ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন করা হলেও জনবলসংকটের কারণে তা চালু করা সম্ভব হচ্ছে না।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ ও স্ট্রোকের জটিল রোগীদের ক্ষেত্রেও একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

ভোলার মতো দ্বীপজেলায় জরুরি ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ সেবা কতটা জরুরি, নয়ন খানের একক প্রতিবাদ থেকে গণমানুষের এই সংহতি সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস
ইসলামাবাদে স্পিকারকে লাল গালিচা সংবর্ধনা
কূটনীতি লিড নিউজ সংসদ
সৌদি আরব প্রবাসী নারী কমী
সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?
অভিবাসন ট্রেন্ডিং প্রবাস ফোকাস মতামত
বাংলাদেশ ও নেপালি কমিউনিটির যৌথ আয়োজন: পর্তুগাল মাতাবেন কৈলাস খের
ট্রেন্ডিং প্রবাস বিনোদন

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০২৬

বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

নভেম্বর ২২, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

নভেম্বর ২২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?