Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অন্যান্য

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
Follow:
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব আলোচনায় উঠে আসে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন (পিপিএম), সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ ইমরান হাসান চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন বিজ্ঞ পিপি মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সদস্য নাদীর আহমেদ, মো. রেজাউল হক, আকবর আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটি নতুন করে উপলব্ধি করা, জাতীয় ঐক্যের চেতনা ধারণ করা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। ইতিহাস কেবল একটি জাতির ঘটনাপঞ্জি নয়, ইতিহাস হচ্ছে একটি জাতির আত্মপরিচয়, সংগ্রাম, সাহস, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা। যে জাতি তার ইতিহাস যথাযথভাবে জানতে ও মূল্যায়ন করতে পারে, সেই জাতি আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম হয়।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা আরও বলেন, ওই সময় বাংলাদেশ সামরিক ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। রাষ্ট্রীয় কাঠামো ও সামরিক বাহিনীর অভ্যন্তরীণ অনিশ্চয়তার মধ্যে সেনাসদস্যদের বিদ্রোহ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সেদিনের ঘটনাপ্রবাহে বিশেষ মাত্রা যোগ করে। সিপাহি জনতার সম্মিলিত প্রয়াসে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। বিপ্লব পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে, আর সংহতি সেই পরিবর্তনকে সম্মিলিত শক্তি ও দায়িত্ববোধের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়। এ দিবসের আলোচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা বিশেষভাবে স্মরণযোগ্য।

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান প্রসঙ্গে বক্তারা বলেন, ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ বীর উত্তম খেতাবে ভূষিত হন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁর শাসনামলে কৃষি, গ্রামীণ উন্নয়ন, স্বনির্ভরতা, উৎপাদন বৃদ্ধি ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পায়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য শুধু ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ নয়। এ দিবস জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং জনগণের সম্মিলিত শক্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। একটি রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ তার জনগণ। জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্রও তত শক্তিশালী হবে।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে পুনরায় রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন এবং সরকারি ছুটি হিসেবে পুনর্বহালের প্রসঙ্গ উল্লেখ করে বক্তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা বলেন, জাতীয় দিবসগুলো যথাযথভাবে স্মরণ করা অত্যন্ত প্রয়োজন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দিবসটির রাষ্ট্রীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। জাতীয় ইতিহাস যথাযথভাবে জাতির সামনে উপস্থাপন করা রাষ্ট্রের দায়িত্ব।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জাতীয় ঐক্য ও চেতনা ধারণ করে বাংলাদেশ একটি শক্তিশালী, স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অপরাধ ফোকাস মফস্বল
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

নভেম্বর ২২, ২০২৬

বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু

নভেম্বর ২২, ২০২৬

নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যদের ওরিয়েন্টেশন

নভেম্বর ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে পাবনায় পথচারীদের মধ্যে খাবার বিতরণ

নভেম্বর ২০, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?