Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বল

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সুমন আলী
সুমন আলী
sumon-ali
Byসুমন আলী
নওগাঁ
Follow:
- নওগাঁ
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে অভিনব কায়দায় এই অর্থ হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ও তাঁর স্ত্রীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

পুলিশ সুপার আরও জানান- ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা পুলিশ তদন্ত শুরু করেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই উদ্ধার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০২৬

বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

নভেম্বর ২২, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

নভেম্বর ২২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?