বগুড়ায় সিএনজি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার (১৫ নভেম্বর) জেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা সিএনজি মালিক সমিতি (রেজি. নং-৯১২) এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মমিনুর রশীদ শাইন। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মমিনুল হক মঞ্জু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক এস আলম, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রতন ও ধর্মীয় সম্পাদক মনির হোসেন।
সভায় বক্তারা বলেন, সমিতির সব সদস্যকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীলতার সঙ্গে পরিবহন কার্যক্রম পরিচালনা করতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে প্রচলিত নিয়মনীতি মেনে চলতে হবে।
তারা আরও বলেন, সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় থাকলে পরিবহন ব্যবস্থাপনা আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় সিএনজি মালিকদের বিভিন্ন সমস্যা, পরিবহন পরিচালনায় শৃঙ্খলা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
