
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ৩৫ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার সাবরাং ডেইল পাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন সাবরাং এ অভিযান চালায়।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
