ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল ও অবরোধ কর্মসূচি প্রতিহত করতে প্রতিরোধ মিছিল এবং সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
মিছিল ও সমাবেশে নেতা-কর্মীরা আওয়ামী লীগের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রোমিও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
