Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকনির্বাচিত পোস্ট

ফোনে ফোনে বাজলো সাইরেন: মালয়েশিয়া জুড়ে ‘মাইসাইরেন’ পরীক্ষা

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ফোনে ফোনে বাজলো সাইরেন: মালয়েশিয়া জুড়ে ‘মাইসাইরেন’ পরীক্ষামালয়েশিয়ায় এই প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হলো জাতীয় জরুরি সতর্কবার্তা ব্যবস্থা বা ‘মাইসাইরেন’ (MySiren)-এর প্রথম দেশব্যাপী মহড়া ও কারিগরি পরীক্ষা। আজ রোববার পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী, মালয়েশিয়া সময় সকাল ১০:১০ মিনিটে দেশের কোটি কোটি সচল মোবাইল ফোনে একযোগে এই পরীক্ষামূলক জরুরি বার্তা ও বিশেষ সতর্কীকরণ সাইরেন পাঠানো হয়।

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
  • ফোনে ফোনে দ্বিভাষিক বার্তা
  • ডাটা বা ইন্টারনেট ছাড়াই সচল এই প্রযুক্তি
  • কারা পাবেন এই সুবিধা?

ফোনে ফোনে বাজলো সাইরেন: মালয়েশিয়া জুড়ে ‘মাইসাইরেন’ পরীক্ষামালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (MCMC) জানিয়েছে, সকাল ১০:১০ থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত চলা এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল জরুরি মুহূর্তে কোত দ্রুত বার্তা নাগরিকদের কাছে পৌঁছানো সম্ভব তা যাচাই করা, কারিগরি ত্রুটি চিহ্নিত করা এবং জনগণকে এর বিশেষ সতর্কীকরণ শব্দের (Warning Sound) সাথে পরিচিত করা।

ফোনে ফোনে দ্বিভাষিক বার্তা

আজ সকাল ১০:১০ মিনিটে নাগরিকদের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে একটি দ্বিভাষিক ‘জাতীয় সতর্কবার্তা’। মালয় ও ইংরেজি ভাষায় পাঠানো এই বার্তায় লেখা ছিল “MySiren UJIAN” এবং “MySiren TEST”। একই সাথে এটি একটি পদ্ধতিগত পরীক্ষা হওয়ায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে বার্তাটি উপেক্ষা (Ignore) করার অনুরোধ জানানো হয়।

ডাটা বা ইন্টারনেট ছাড়াই সচল এই প্রযুক্তি

যোগাযোগ মন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল এর আগে জানিয়েছিলেন, এই ব্যবস্থাটি সেল ব্রডকাস্ট সিস্টেম (CBS) প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। ফলে ৪জি (4G) এবং ৫জি (5G) নেটওয়ার্কের আওতায় থাকা যেকোনো সামঞ্জস্যপূর্ণ ফোনে কোনো প্রকার ইন্টারনেট বা মোবাইল ডাটা খরচ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে এই সতর্কবার্তা পৌঁছে যায়। এর জন্য ফোনে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করারও প্রয়োজন নেই।

কারা পাবেন এই সুবিধা?

ভবিষ্যতে যেকোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় জরুরি অবস্থায় এই সতর্কবার্তা পেতে নাগরিকদের ফোনের অপারেটিং সিস্টেম আপডেট রাখার আহ্বান জানিয়েছে MCMC। এই সেবা পাওয়ার জন্য ফোনের সর্বনিম্ন কারিগরি যোগ্যতাগুলো হলো:

আইফোন (iPhone): আইফোন ১১ বা তার পরবর্তী মডেল (আইওএস ২৭.২ বা তার নতুন সংস্করণ)।
অ্যান্ড্রয়েড (Android): অ্যান্ড্রয়েড ১২ বা তার পরবর্তী সংস্করণ।
হুয়াওয়ে (Huawei): ইএমইউআই ১৬ বা তার পরবর্তী সংস্করণ।
কর্তৃপক্ষ নাগরিকদের ফোনের সেটিংস অপশনে গিয়ে ‘Government Alerts’ বা ‘Emergency Alerts’ চালু রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

ট্যাগজরুরি বার্তাফোনে ফোনে বাজলো সাইরেনমাইসাইরেনমালয়েশিয়াসতর্কীকরণ সাইরেন
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ শুটার ইমরান গ্রেফতার
বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ শুটার ইমরান গ্রেফতার
অপরাধ আইন ও বিচার ট্রেন্ডিং
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু
অভিবাসন এভিয়েশন ট্রেন্ডিং নগর
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
অপরাধ ট্রেন্ডিং মফস্বল
গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিজিবির তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, বিজিবির তৎপরতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
ট্রেন্ডিং ফোকাস ভিডিও
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতারে প্রবাসীদের সচেতনতামূলক সভা 
বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে কাতারে প্রবাসীদের সচেতনতামূলক সভা 
ট্রেন্ডিং প্রবাস বাণিজ্য
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি
ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি
জাতীয় নির্বাচিত পোস্ট ভিডিও
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ,
পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ, আটক ৪
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বে নওগাঁয় বাস চলাচল বন্ধ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মফস্বল
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও ২ শ্যালক আটক
সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
আইন ও বিচার ট্রেন্ডিং ফোকাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব

নভেম্বর ২৯, ২০২৬
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ

আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ

নভেম্বর ২৯, ২০২৬
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ

নভেম্বর ২৮, ২০২৬
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে নতুন পাঁচ ফিচার

নভেম্বর ২৮, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?