ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

রিয়াজুল ইসলাম কাওছার
2 Min Read

ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালির মানতোভা বিএনপির উদ্যোগে এবং মানতোভা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানতোভার কমুনের একটি হলরুমে অনুষ্ঠান শুরু হয় মানতোভা স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফেজ আলী সাদনানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। এ সময় সকল বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনএতে বক্তারা বলেন, দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। প্রবাসীদের সহায়তা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে সভাপতির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও মানতোভা বিএনপির প্রবীণ নেতা সৈয়দ কামরুল ইসলাম মুরাদ।

ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনঅনুষ্ঠানে রাসেল মুহাম্মদ ও মুহাম্মদ শামসুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সভাপতি ও ব্রেসিয়া বিএনপির সাবেক সভাপতি হালিম খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি কেন্দ্রীয় বিএনপির সাবেক সদস্য ও বেরগামো বিএনপির সাবেক সভাপতি জামাল কবির।

এতে যুবদল সংগঠক হারুনুর রশীদের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল আলোচনায় বক্তব্য রাখেন ব্রেসিয়া বিএনপি নেতা আবু মাহমুদ বাবুল, সুমন হাওলাদার, শিমুল পারভেজ ও মুহাম্মদ শাহিন মোল্লা, ব্রেসিয়া যুবদল নেতা আরিয়ান আহাম্মেদ রাজীব, বেরগামো বিএনপি নেতা সৈয়দ শওকত আলী মিন্টু, কাওছার বেপারী, মানতোভা বিএনপির উপদেষ্টা কলিম উদ্দিন, হাজী মোহাম্মদ সেলিম মৃধা, নুরুল ইসলাম মাসুদ, মানতোভা বিএনপি নেতা আতিকুর রহমান জোনাক, ফরহাদ হোসেন সরকার। মানতোভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন জসি, হোসেন মিয়া, কাজী সবুজ, আজম উদ্দিন খোকন, আনোয়ার হোসেন, জামাল হুসাইন সেলিম, সিরাজুল ইসলাম, জহিরুল আমীন মানিক, শেখ খলিল, ইমরান পাঠান, শেখ শহিদুল, মুহাম্মদ নাসিম, উদ্দিন জামাল ও জসিম উদ্দীন।

বক্তারা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ের মধ্যে ইতালির প্রত্যেকটি প্রদেশের (ইউনিট) প্রস্তাবিত কমিটিগুলো বাস্তবায়নের অনুরোধ জানান। অনুষ্ঠানে মানতোভা বিএনপিসহ বেরগামো ব্রেসিয়া বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।

সংবাদটি শেয়ার করুন