ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি

নিউজ ডেস্ক
1 Min Read

ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবিফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কে প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। সড়কের ওপর পড়ে থাকা এসব গাছ ও প্রতিবন্ধকতা অপসারণ করে যানবাহন চলাচলের উপযোগী করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবিবিজিবি সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছ কেটে ফেলে রাখায় ওই রুটে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্যরা। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে সড়ক থেকে কাটা গাছ ও প্রতিবন্ধকতা সরানোর কাজ শুরু করেন।

ফরিদপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বিজিবিযান চলাচল দ্রুত স্বাভাবিক করা এবং মহাসড়কে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও জনদুর্ভোগ এড়াতে মাঠ পর্যায়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন