Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাসরাজনীতি

বেগম জিয়ার স্মরণে কুয়ালালামপুরে মিলাদ

ঐক্যবদ্ধ থাকার শপথ প্রবাসী নেতাকর্মীদের

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার
কুয়ালালামপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব কোতারায়া বাংলা মসজিদে বিএনপি মালয়েশিয়া শাখা ও বিএনপি কোতারায়া শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

মালয়েশিয়ায় প্রবাসী বিএনপির শোক ও দোয়া মাহফিল: নেত্রীর অবদান স্মরণে বিশেষ মোনাজাত
মালয়েশিয়ায় প্রবাসী বিএনপির শোক ও দোয়া মাহফিল: নেত্রীর অবদান স্মরণে বিশেষ মোনাজাত

অনুষ্ঠানে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা, জাতীয় শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

বেগম জিয়ার স্মরণে কুয়ালালামপুরে মিলাদ; ঐক্যবদ্ধ থাকার শপথ প্রবাসী নেতাকর্মীদের
বেগম জিয়ার স্মরণে কুয়ালালামপুরে মিলাদ; ঐক্যবদ্ধ থাকার শপথ প্রবাসী নেতাকর্মীদের

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়ার তিন সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, এস এম নিপু ও কাজী সালাহ উদ্দিন। এছাড়াও কোতারায়া শাখার সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদসহ বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, শাহিন আলম, পলাশ তালুকদার ও বাবু সরকারসহ বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী ও সাধারণ প্রবাসী অংশ নেন।

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় মিলাদ ও দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় মিলাদ ও দোয়া

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং স্বাধীনতা রক্ষায় তাঁর অবদান চিরকাল অম্লান থাকবে।” বক্তারা প্রবাসে থাকা সকল নেতাকর্মীকে নেত্রীর আদর্শ লালন করে এবং ব্যক্তিগত বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত নেত্রীর স্মরণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে সপ্তাহব্যাপী দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হবে। অত্যন্ত ভাবগম্ভীর ও শান্তিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিলটি সমাপ্ত হয়।

ট্যাগকোতারায়াতালহা মাহমুদবেগম খালেদা জিয়ামালয়েশিয়া
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
আইন ও বিচার মফস্বল লিড নিউজ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
দেশি রান্না ফোকাস ভিডিও শিক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং প্রধানমন্ত্রী ভিডিও
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মতামত স্বাস্থ্য
Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ
Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
অপরাধ নগর ফোকাস
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নগর নির্বাচিত পোস্ট ভিডিও

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী

শ্রমবাজারে নতুন সূচনা

নভেম্বর ২৭, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান

নভেম্বর ২৬, ২০২৬
সৌদি আরব প্রবাসী নারী কমী

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?