গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট

জাহাঙ্গীর আলম
1 Min Read

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করছে।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কার্যক্রম চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন