Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
মফস্বলস্বাস্থ্য

জানুয়ারিতে চালু হচ্ছে সিলেটের ২৫০ শয্যার হাসপাতাল

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
Follow:
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে প্রাথমিকভাবে বহির্বিভাগের (আউটডোর) মাধ্যমে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সিলেটে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে ক্যানসার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আগামী জানুয়ারি থেকে বহির্বিভাগের মাধ্যমে সেখানে চিকিৎসাসেবা চালুর আশা করা হচ্ছে।

নগরের চৌহাট্টা এলাকায় ঐতিহ্যবাহী আবু সিনা ছাত্রাবাস ভেঙে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হাসপাতালটির অবকাঠামো। ৬ দশমিক ৯৮ একর জায়গার ওপর হাসপাতাল নির্মাণের কাজ ২০১৯ সালের জানুয়ারিতে উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। পরিচালনার দায়িত্ব ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে জটিলতার কারণে অব্যবহৃত পড়ে ছিল ভবনটি।

এদিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যানসার হাসপাতাল ও কমপ্লেক্সের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এটি চালু হলে অতিরিক্ত প্রায় ৪০০ থেকে ৪৫০ জন রোগী চিকিৎসাসেবা পাবেন।

সিলেটে শিশুদের চিকিৎসাসেবা উন্নত করতে আগামী বছরের বাজেটে ২০০ শয্যাবিশিষ্ট একটি বিশেষায়িত শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২০০ শয্যাবিশিষ্ট আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর ও সক্ষমতা বাড়বে। উন্নত চিকিৎসার জন্য অন্য অঞ্চলে যাওয়ার প্রয়োজনও কমবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ট্রেন্ডিং ফোকাস
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী ভিডিও লিড নিউজ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
কূটনীতি ভিডিও লিড নিউজ সংসদ
Dr Muhammad Yunus Bangladesh Global
থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা
রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১
আন্তর্জাতিক নির্বাচিত পোস্ট
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
মানব ইতিহাসে ক্ষমতার সবচেয়ে বড় হস্তান্তর ঘটাচ্ছে এআই: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ ট্রেন্ডিং প্রযুক্তি
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান
প্রতিরক্ষা প্রবাস ফোকাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০২৬

বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

নভেম্বর ২২, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

নভেম্বর ২২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?