Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকট্রেন্ডিং

সীমান্ত অপরাধ দমনে কাগুজে অঙ্গীকার নয়, কার্যকর পদক্ষেপ চায় মালয়েশিয়া

Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
আহমাদুল কবির
Ahmadul Kobir, Kuala Lumpur, Malaysia
Byআহমাদুল কবির
কুয়ালালামপুর, মালয়েশিয়া
সাংবাদিক আহমাদুল কবির সাংবাদিকতায় অবদানের জন্য 'ডেভেলপমেন্ট জার্নালিজম অ্যাওয়ার্ড'সহ একাধিক সম্মাননা পেয়েছেন। তিনি গত এক যুগ ধরে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন খবর ও সমস্যা নিয়ে নিয়মিত...
Follow:
- কুয়ালালামপুর, মালয়েশিয়া
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

বাংলাদেশ গ্লোবাল পোষ্ট কন্টেন্ট
  • সাইবার অপরাধ মোকাবিলায় নতুন উদ্যোগ
  • অর্থ পাচার ঠেকাতে দ্রুত তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব
  • সীমান্ত নিয়ন্ত্রণে তিন অগ্রাধিকার

আন্তঃসীমান্ত অপরাধ দমনে শুধু চুক্তি ও অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, অর্থ পাচার, মানব পাচার এবং সহিংসতা ও চরমপন্থার হুমকি মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে দ্রুত তথ্য বিনিময়, যৌথ তদন্ত ও সমন্বিত অভিযান জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

২০ অক্টোবর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আন্তঃসীমান্ত অপরাধবিষয়ক আসিয়ানের ২০তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে (এএমএমটিসি-২০) মালয়েশিয়ার জাতীয় বিবৃতিতে এসব বিষয় তুলে ধরা হয়।

বৈঠকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, আন্তঃসীমান্ত অপরাধের ধরন দিন দিন জটিল হয়ে উঠছে। অপরাধী চক্রগুলো ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে তাদের কর্মকাণ্ড আরও বিস্তৃত ও সুসংগঠিত করছে। এ ধরনের অপরাধ কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তাই আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করা জরুরি।

সাইবার অপরাধ মোকাবিলায় নতুন উদ্যোগ

সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মোকাবিলায় মালয়েশিয়ার নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের মার্চে দেশটিতে জাতীয় সাইবার অপরাধ কেন্দ্র (এনএসআরসি) চালু করা হয়েছে। ৯৯৭ হটলাইনের মাধ্যমে কেন্দ্রটি ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে।

কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত করা হয়েছে। এর ফলে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট অর্থ দ্রুত শনাক্ত করা এবং জব্দের প্রক্রিয়া ত্বরান্বিত করার সুযোগ তৈরি হয়েছে।

এ ছাড়া ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় বিদ্যমান আইনি কাঠামো শক্তিশালী করতে ২০২৬ সালের জুলাইয়ে দেশটির সংসদের উভয় কক্ষে সাইবার অপরাধবিষয়ক একটি বিল পাস হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এর মাধ্যমে ১৯৯৭ সালের কম্পিউটার অপরাধ আইন প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থ পাচার ঠেকাতে দ্রুত তথ্য বিনিময়ের ওপর গুরুত্ব

মালয়েশিয়ার বক্তব্যে বলা হয়, অপরাধলব্ধ অর্থ কয়েক মিনিটের মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করা সম্ভব। অথচ তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় লাগে। এ ব্যবধান কমাতে অপরাধের অর্থ শনাক্তকরণ, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ এবং তদন্তের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে দ্রুত সমন্বয় প্রয়োজন।

অবৈধ অর্থ পাচার, সংঘবদ্ধ অপরাধ ও অনলাইন প্রতারণার অর্থায়ন বন্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা শক্তিশালী করা এবং আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে মালয়েশিয়া।

২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) ও এশিয়া-প্যাসিফিক গ্রুপের যৌথ মূল্যায়ন প্রতিবেদনে মালয়েশিয়াকে ‘নিয়মিত অনুসরণ’ পর্যায়ে রাখা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইনগত কাঠামো, আর্থিক ব্যবস্থা, অভ্যন্তরীণ সমন্বয় ও গোয়েন্দা তথ্যসংক্রান্ত ক্ষেত্রে দেশটির অগ্রগতির প্রতিফলন হিসেবে এই অবস্থানকে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের এপ্রিলে কুয়ালালামপুরে অবৈধ অর্থ পাচারবিষয়ক আসিয়ান ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আয়োজন করে মালয়েশিয়া।

আসিয়ানে এ বিষয়ে স্বেচ্ছায় নেতৃত্বদানকারী দেশ হিসেবে সদস্যদের মধ্যে তথ্য বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং মানব পাচার ও সংশ্লিষ্ট আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতা জোরদারে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশটি।

সীমান্ত নিয়ন্ত্রণে তিন অগ্রাধিকার

অনিয়মিত অভিবাসনের পথ ব্যবহার করে আন্তঃদেশীয় অপরাধী চক্রগুলোর তৎপরতা ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রেখেছে মালয়েশিয়া। এ লক্ষ্যে মালয়েশিয়া ঘোষণা, ২০২৬-২০৩৫ মেয়াদের আসিয়ান কর্মপরিকল্পনা এবং মালাক্কা ঘোষণার মতো উদ্যোগের কথা তুলে ধরা হয়।

তবে এসব উদ্যোগ ও কাঠামোকে বাস্তব ফলাফলে রূপ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে।

এ জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর সামনে তিনটি অগ্রাধিকার তুলে ধরেছে মালয়েশিয়া। এগুলো হলো, অনলাইন প্রতারণা ও অবৈধ অর্থপ্রবাহ ঠেকাতে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণসহ তদন্তের সক্ষমতা বাড়ানো এবং সদস্যদেশ ও সহযোগী অংশীদারদের মধ্যে মাঠপর্যায়ে কার্যকর সহযোগিতা সম্প্রসারণ করা।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়, আসিয়ানের সাফল্য শুধু কতটি চুক্তি বা সমঝোতা হয়েছে, তা দিয়ে পরিমাপ করা যাবে না। বরং কতটি অপরাধী চক্রের তৎপরতা বন্ধ করা গেছে, কতজন ভুক্তভোগীকে সুরক্ষা দেওয়া সম্ভব হয়েছে এবং কতজন অপরাধীকে বিচারের আওতায় আনা হয়েছে, সাফল্যের প্রকৃত মাপকাঠি হবে সেগুলো।

মালয়েশিয়ার বক্তব্যে আরও বলা হয়, আঞ্চলিক সহযোগিতার সুফল কাগজে-কলমে অঙ্গীকারের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ সহযোগিতাকে বাস্তব ভূমিকা রাখতে হবে।

বিবৃতিতে আসিয়ান সদস্যদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আরও নিরাপদ, সুরক্ষিত ও সংকট মোকাবিলায় সক্ষম অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া।

ট্যাগঅনলাইন প্রতারণাঅর্থ পাচারআন্তঃসীমান্ত অপরাধআসিয়ানআহমাদুল কবিরমানব পাচারমালয়েশিয়াসাইবার অপরাধসীমান্ত অপরাধ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

মো. শফিকুল ইসলাম খান মিল্টন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নির্বাচিত পোস্ট
Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অপরাধ ফোকাস মফস্বল
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার

নভেম্বর ২৬, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নভেম্বর ২৬, ২০২৬
Dr Muhammad Yunus Bangladesh Global

থাইল্যান্ডে আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?