Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আন্তর্জাতিকপ্রবাস

মেলোনি সরকারের শিক্ষানীতি ও বর্ণবাদের বিরুদ্ধে রোমে বিক্ষোভ: প্রবাসীদের অধিকার রক্ষার দাবি

মিনহাজ হোসেন
মিনহাজ হোসেন
Avatar photo
Byমিনহাজ হোসেন
রোম, ইতালি
- রোম, ইতালি
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

ইতালির ডানপন্থী দলের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকারের নতুন ‘স্কুল ডিক্রি’ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে রাজধানী রোমের তরপিনাত্তারায় বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইতালীয় মানবাধিকার কর্মী, দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা, সাধারণ শিক্ষার্থী ও অভিবাসী পরিবারগুলো এই সমাবেশে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব নুরে আলম সিদ্দিকী বাচ্চুর সার্বিক তত্ত্বাবধায়নে আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীরা ইতালির শিক্ষা প্রতিষ্ঠানে বোরকা-নিকাব নিষিদ্ধকরণ এবং ক্লাস রুমে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ করার সিদ্ধান্তকে “বর্ণবাদী ও বৈষম্যমূলক” আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

সমাবেশে উপস্থিত স্থানীয় ইতালীয় আন্দোলনকারীরা জানান, বহু সংস্কৃতি ও নানা দেশের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সুপরিচিত তরপিনাত্তারা এলাকা। সরকারের ধারাবাহিক আক্রমণের প্রতিবাদেই সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে।

এক ইতালীয় নারী প্রতিনিধি বলেন, “স্কুলে কতোজন অভিবাসী শিশু থাকতে পারবে তা সীমিত করা কিংবা মুসলিম নারীরা কী পোশাক পরবেন তা ঠিক করে দেওয়ার মতো প্রস্তাবনাগুলোতে মানুষ ক্লান্ত। চারপাশে যে বর্ণবাদী আবহ তৈরি করা হচ্ছে, তার বিরুদ্ধে এলাকার মানুষ একত্র হয়ে ‘আর না’ বলে প্রতিবাদে সামিল হয়েছে।”

সমাবেশে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও সোচ্চার ভূমিকা পালন করেন। এক বাংলাদেশি ছাত্রী বলেন, “শিক্ষার্থী হিসেবে আমাদের পরিচয় একটিই—আমরা স্টুডেন্ট, এখানে কোনো কোটা থাকা উচিত নয়। আর হিজাব পরা বা না পরা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত।”

প্রবাসী কমিউনিটি নেতারা মেলোনি সরকারের নীতিকে ইতালির ঐতিহ্যগত শান্তির পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে ইতালিতে স্থায়ীভাবে বসবাসরত অভিবাসীরা জানান, প্রবাসীরা দেশের আইন মেনেই শান্তিপূর্ণ জীবনযাপন করছেন। একই সাথে সমাবেশ থেকে মুসলিম সম্প্রদায়ের প্রতি সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।

তরপিনাত্তারার এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রবাসীরা একসুরে হুঁশিয়ারি দেন, সরকার যদি তাদের এই নীতি পরিবর্তন না করে, তবে আগামীতে সমগ্র ইতালি জুড়ে আরও বড় আকারের বৈষম্যবিরোধী ও মানবাধিকার রক্ষার আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগইতালিইতালি প্রবাসী বাংলাদেশিবিক্ষোভরোম
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মতামত স্বাস্থ্য
Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ
Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
অপরাধ নগর ফোকাস
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নগর নির্বাচিত পোস্ট ভিডিও
Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি
ট্রেন্ডিং ফোকাস বিনোদন
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার

নভেম্বর ২৬, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

শক্তিশালী ঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা

নভেম্বর ২৬, ২০২৬

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?