ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ৪০০ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রদল।
রোববার (২৫ অক্টোবর) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ীর আন-নুর ইসলামিক ইনস্টিটিউটে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি শোয়েব ইসলাম অভি, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব চন্দ্র মোহন্ত, ধুনট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বরণ তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি তৌমিরুল ইসলাম তৌকির, শাহ সুলতানা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান এবং বাগবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ডিউ তালুকদার ও সাধারণ সম্পাদক সাদিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
