ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৬টায় ঢাকায় পৌঁছায় দলের সদস্যরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দলের সদস্যদের স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য ও বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের চেয়ারম্যান মঞ্জুরুল করিম। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ মিশন সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছে দলটি।

