সাভারে ৩৭ রাউন্ড গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভোররাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মুহিত সোবহান জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের স্থাপনা থেকে এসব গুলি লুট করে নিয়ে আসেন তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়েছে।
