Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
প্রবাস

আজমানে বাংলাদেশ লেডিস ক্লাবের বর্ণাঢ্য আয়োজন: ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ নারী উদ্যোক্তাকে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা

শাহেদ সরওয়ার
শাহেদ সরওয়ার
Avatar photo
Byশাহেদ সরওয়ার
শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
- শারজাহ, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬
শেয়ার
3 Min Read
শেয়ার

প্রবাসের মাটিতে নারীর সৃজনশীলতা, আত্মনির্ভরতা ও উদ্যোক্তা হওয়ার অদম্য প্রচেষ্টাকে সম্মান জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। নারী উদ্যোক্তাদের মেলা, সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজন নারীকে প্রদান করা হয়েছে ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা।

শনিবার, ১৪ নভেম্বর, আজমানের উম্মুল মুমিনীন উইমেন্স অ্যাসোসিয়েশন হলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ প্রতিষ্ঠাবার্ষিকী।

এতে সংযুক্ত আরব আমিরাতের সাতটি প্রদেশ থেকে প্রবাসী নারীরা পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়। সংগঠনের সভাপতি লাবণ্য আদিলের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন তানিয়া নোভা ও তন্বী সাবরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইজুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা, জেসমিন মাহাবুব সিআইপি, রুমানা আক্তার, জুলি জাফর চৌধুরী, শেফালী আক্তার আখি সিআইপি, সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সাধারণ সম্পাদক নাসরিন আক্তারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য মেলা। মেলায় স্থান পায় প্রবাসী নারীদের তৈরি দেশীয় পোশাক, হস্তশিল্প, বাহারি অলংকার এবং ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের বিভিন্ন স্টল।এসব স্টলে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের মতে, এ মেলার মূল উদ্দেশ্য শুধু পণ্য প্রদর্শন নয়; বরং প্রবাসী নারীদের সুপ্ত প্রতিভা, সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার সক্ষমতাকে সবার সামনে তুলে ধরা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথকে আরও সুগম করা।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও তাৎপর্যপূর্ণ পর্ব ছিল ‘অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা প্রদান।

প্রবাসের মাটিতে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান, নারী অগ্রগতি এবং সফল উদ্যোক্তা হিসেবে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ পাঁচজন অনুপ্রেরণাদায়ী নারীকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—জুলি জাফর চৌধুরী, মীনা কবীর, মমতাজ আইয়ুব, নাজমুন নাহার বুবলী এবং শেখ সিদরাতুন মুনতাহা তামরিন।

আয়োজকদের প্রত্যাশা, এই স্বীকৃতি প্রবাসী নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মের নারীদের আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখাবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী নারীদের প্রতিভা, যোগ্যতা ও অর্জনকে তুলে ধরা এবং সফল নারীদের যথাযথ স্বীকৃতি দেওয়াই বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর অন্যতম প্রধান লক্ষ্য।

তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ এবং সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুন ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষপর্বে বিএলসি কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, নৃত্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

নারীর ক্ষমতায়ন, সৃজনশীলতা, উদ্যোক্তা বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজন।

প্রবাসের মাটিতে নারীদের ঐক্য, অগ্রযাত্রা ও সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এ আয়োজন।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
আইন ও বিচার মফস্বল লিড নিউজ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
দেশি রান্না ফোকাস ভিডিও শিক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং প্রধানমন্ত্রী ভিডিও
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মতামত স্বাস্থ্য
Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ
Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২
অপরাধ নগর ফোকাস
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন
খেলা নগর নির্বাচিত পোস্ট ভিডিও

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী

শ্রমবাজারে নতুন সূচনা

নভেম্বর ২৭, ২০২৬
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা

নভেম্বর ২৬, ২০২৬
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: আইরিন খান

নভেম্বর ২৬, ২০২৬
সৌদি আরব প্রবাসী নারী কমী

সৌদি আরবে প্রবাসী নারী কর্মীদের মানবেতর জীবন, দায় কার?

নভেম্বর ২৬, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?