Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
জলবায়ু পরিবর্তনজাতীয়

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

সাদ্দাম হোসেন সাজ্জাদ
সাদ্দাম হোসেন সাজ্জাদ
Avatar photo
Byসাদ্দাম হোসেন সাজ্জাদ
টেকনাফ, কক্সবাজার
- টেকনাফ, কক্সবাজার
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

কক্সবাজারের টেকনাফে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন তরুণরা। গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-২০২৬ উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ তরুণ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) সহযোগিতায় অ্যাক্টিভিস্তা টেকনাফ এবং ইউনিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অপরচুনিটি অব ইয়ুথের (ইউডিওয়াই) উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

টেকনাফ প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে শাপলা চত্বরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, রিকশা চালক, ইমাম, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

পদযাত্রায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায়সংগত অর্থায়ন নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে যুক্ত ছিল বিডি ক্লিন টেকনাফ টিম, আলির ডেইল যুব উন্নয়ন ক্লাব, SHAY Society, In Search of Humanity, JS Foundation এবং পুরান পল্লান পাড়া যুব উন্নয়ন সংঘ।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নানা ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে টেকনাফে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, উপকূলীয় ভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রা ও জীবিকায় প্রভাব ফেলছে। এসব পরিস্থিতিতে নারী, শিশু, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী তরুণরা বলেন, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এটি মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িত। এ সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, জলবায়ু অভিযোজন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা জরুরি।

তাঁরা আরও বলেন, জলবায়ু বিষয়ক নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার, উন্নয়ন সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ জোরদার করবে। এর মাধ্যমে জলবায়ু সহনশীল, নিরাপদ ও ন্যায়সংগত ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগ আরও বেগবান হবে।

ট্যাগকক্সবাজারগ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকগ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশজলবায়ু ন্যায়বিচারের দাবিটেকনাফসোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্ট (শেড)
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Bangladesh Global বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
বোস্টনে ১০ লাখ ডলারের লটারি জিতে আইসিই’র হাতে গ্রেপ্তার বিজয়ী অভিবাসী
অভিবাসন আন্তর্জাতিক ট্রেন্ডিং
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী
শ্রমবাজারে নতুন সূচনা
অভিবাসন প্রবাস লিড নিউজ
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক Bangladesh Global
লাহোর চেম্বার অব কমার্সের সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
কূটনীতি বাণিজ্য ভিডিও সংসদ
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার
অপরাধ ফোকাস মফস্বল
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম Bangladesh Global
হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
ট্রেন্ডিং ধর্মীয় ফোকাস
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান? Bangladesh Global
২০৩৫ সালে কেন বিশ্বের বৃহত্তম গোষ্ঠী হবে মুসলমান?
ধর্মীয় নির্বাচিত পোস্ট মতামত
মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
আইসিজের গণহত্যা সংক্রান্ত নির্দেশ পুরোপুরি মানবে না মিয়ানমার
আন্তর্জাতিক ট্রেন্ডিং লিড নিউজ
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
থ্যাংকস গিভিংয়ে প্রায় ৫ কোটি টার্কি খান মার্কিনিরা
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট প্রবাস

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

নভেম্বর ২৩, ২০২৬

পাবনায় শিশু কলি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নভেম্বর ২২, ২০২৬

বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

নভেম্বর ২২, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৬ নেতার পদত্যাগ

নভেম্বর ২২, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?