Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
আইন ও বিচারমফস্বল

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮

বাদল সাহা
বাদল সাহা
Avatar photo
Byবাদল সাহা
গোপালগঞ্জ
- গোপালগঞ্জ
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

Bangladesh Global টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহল দলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। তিনি ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস কালু সহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ নভেম্বর খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েবে সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। তখন টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পয়ে
রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সড়কে গাছ ফেলে পথরোধ করেন। তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন দেওয়া হয়। এতে বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

মামলায় আরও উল্লেখ করা হয়, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়-ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ট্যাগগোপালগঞ্জটুঙ্গিপাড়াবিজিবিবিজিবির ওপর হামলাযানবাহনে অগ্নিসংযোগ
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
অপরাধ নির্বাচিত পোস্ট ভিডিও
অধ্যাপক ড. মাহফুজ পারভেজ
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি
নগর ফোকাস ভিডিও
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জাতীয় ঐক্য চাইলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান
রাজনীতি লিড নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমান
শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী লিড নিউজ শিক্ষা
হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে নতুন পাঁচ ফিচার
নির্বাচিত পোস্ট প্রযুক্তি
Youtube
তিন মাসে ভারতের ৩৪ লাখেরও বেশি কনটেন্ট ডিলিট ইউটিউবের
আন্তর্জাতিক প্রযুক্তি ফোকাস
Bangladesh Global Savar Garments Workers
সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা
জাতীয় লিড নিউজ
Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও মফস্বল লিড নিউজ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
দেশি রান্না ফোকাস ভিডিও শিক্ষা

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

অভিবাসী শিশুদের গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী

শ্রমবাজারে নতুন সূচনা

নভেম্বর ২৭, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?