Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
গুড নিউজট্রেন্ডিং

প্রথমবারের মত রোম মহানগর আন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদে দুই বাংলাদেশি

জায়দুল হক সোহেল
জায়দুল হক সোহেল
Avatar photo
Byজায়দুল হক সোহেল
রোম, ইতালি
- রোম, ইতালি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬
শেয়ার
2 Min Read
শেয়ার

রোম মহানগর আন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদে দুই বাংলাদেশিইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বের ক্ষেত্রে যুক্ত হলো এক নতুন মাইলফলক। রোম মহানগরের স্থায়ী আন্তঃসাংস্কৃতিক সহাবস্থান বিষয়ক পরামর্শ পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিতে নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি—মুক্তার হোসেন মার্ক ও পাপিয়া আক্তার।

রোম মহানগর আন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদে দুই বাংলাদেশিগত সোমবার অনুষ্ঠিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় বিভিন্ন বিদেশি সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে এই পরিচালনা কমিটি গঠিত হয়। নির্বাচনে প্রদত্ত ভোটের পরিসংখ্যানে অন্য সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছেন এই দুই বাংলাদেশি। এর মধ্যে নারী কোটায় পাপিয়া আক্তার এবং পুরুষ কোটায় মুক্তার হোসেন মার্ক সর্বোচ্চ ভোট লাভ করেন। মঙ্গলবার রোম মহানগর প্রশাসনের সরকারি ওয়েবসাইটে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়।

রোম মহানগর আন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদে দুই বাংলাদেশিরোম ও এর আওতাধীন মহানগর এলাকায় বসবাসরত প্রায় ৬ লাখ ৮০ হাজার বিদেশির স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে এই পরামর্শ পরিষদ। এর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—

* বিদেশি নাগরিকদের অধিকার সুরক্ষা
* শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ বৃদ্ধি
* সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা
* বর্ণবাদ ও বৈষম্য প্রতিরোধ
* গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ক্ষেত্র প্রসারিত করা

বর্তমানে এই পরিষদের সঙ্গে বিদেশিদের ১১৬টি সংগঠন এবং বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে আরও নতুন সংগঠনকে পরিষদের আওতায় আনতে নতুন আবেদন বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তিৎজিয়ানা বিওলঘিনি বলেন, আন্তঃসাংস্কৃতিক সহাবস্থানকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রূপ দিতে হবে। প্রত্যেকের কথা শোনা, যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নিজেদের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রয়োগের সুযোগ সৃষ্টি করাই তাঁদের মূল লক্ষ্য।

প্রবাসীরা মনে করছেন, রোম মহানগর প্রশাসনের এই গুরুত্বপূর্ণ পরিষদের পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশির শীর্ষ ভোটে নির্বাচিত হওয়া ইতালির মূলধারায় বাংলাদেশি কমিউনিটির অবস্থানকে আরও সুসংহত করবে। এর ফলে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সমস্যা, অধিকার ও সম্ভাবনার কথা স্থানীয় প্রশাসনের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগআন্তঃসাংস্কৃতিক পরামর্শ পরিষদইতালিদুই বাংলাদেশিপাপিয়া আক্তারপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিমুক্তার হোসেন মার্করোম মহানগর
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
গণমাধ্যম ট্রেন্ডিং প্রবাস
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’
ট্রেন্ডিং প্রবাস বিনোদন
Malaysia PM postpones planned Dhaka visit
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কূটনীতি প্রধানমন্ত্রী লিড নিউজ
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
নগর নির্বাচিত পোস্ট রাজনীতি
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ট্রেন্ডিং মফস্বল রাজনীতি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন-২০২৬
ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠিত
শিক্ষা
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ট্রেন্ডিং প্রবাস ভিডিও রাজনীতি

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

নভেম্বর ২৯, ২০২৬
জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

নভেম্বর ২৯, ২০২৬
সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

নভেম্বর ২৯, ২০২৬
ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নভেম্বর ২৯, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?