Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
ট্রেন্ডিংপ্রবাস

জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’

জাহাঙ্গীর আলম হৃদয়
জাহাঙ্গীর আলম হৃদয়
জাহাঙ্গীর আলম হৃদয় বাংলাদেশ গ্লোবাল
Byজাহাঙ্গীর আলম হৃদয়
জেদ্দা, সৌদি আরব
- জেদ্দা, সৌদি আরব
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬
শেয়ার
6 Min Read
শেয়ার

জেদ্দায় হাজারো প্রবাসীর উচ্ছ্বাসে জমজমাট ‘বাংলাদেশি তারার মেলা’প্রবাসের মরুভূমির বুকে যেন এক টুকরো বাংলাদেশ! গান, নাচ, উচ্ছ্বাস, করতালি আর হাজারো প্রবাসীর আনন্দে মুখর হয়ে উঠলো সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা। পরিবার-পরিজন থেকে দূরে থাকা কর্মব্যস্ত ও সংগ্রামী প্রবাসী জীবনের একঘেয়েমি ভুলে হাজারো বাংলাদেশি মেতে উঠলেন এক বর্ণিল সাংস্কৃতিক উৎসবে। জেদ্দার রেডিসি মলের সামনে আল আয়াত রয়েল ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত জমকালো ‘বাংলাদেশি তারার মেলা’ পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক বিশাল আনন্দ, বিনোদন ও সাংস্কৃতিক মিলনমেলায়।

প্রিয় শিল্পীদের গান, নাচ, ডিজে এবং স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর। হাজারো দর্শকের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে প্রবাসী বাংলাদেশিদের কাছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দায় কমার্শিয়াল মিনিস্টার সৈয়দা নাহিদা হাবিবা। বিশেষ অতিথি ছিলেন আল আয়াত রয়েল ইভেন্টের সিইও আইকে উজ্জ্বল, আল আয়াত গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আজিজা আব্দুল গাফুর, ইভেন্ট ম্যানেজার ফাহিম উদ্দিন ও আকিলাহ হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি বিজনেস ফোরামের সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মান্নান ভূঁইয়া, সদস্য সচিব মীর মুনিরুজ্জামান তপন, আখাউড়ার মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দীন ভূঁইয়া এবং বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব মো. জামান খান।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা নাহিদা হাবিবা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সৌদি আরব প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই এই দেশের আইন, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও প্রচলিত নিয়মের প্রতি প্রত্যেক প্রবাসীর শ্রদ্ধাশীল থাকা জরুরি।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে প্রত্যেক বাংলাদেশি নিজ দেশের একজন প্রতিনিধি। প্রবাসীদের ব্যক্তিগত আচরণ, দায়িত্বশীলতা ও কর্মকাণ্ডের মধ্য দিয়েই বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি প্রতিফলিত হয়। তাই কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত না হয়ে সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিজেদের ভালো কাজ, পেশাগত দক্ষতা ও ইতিবাচক আচরণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করার জন্য তিনি প্রবাসীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

আয়োজক প্রতিষ্ঠান আল আয়াত গ্রুপ অব কোম্পানির সিইও আইকে উজ্জ্বল বলেন, “প্রবাসের মাটিতে বসবাস করলেও আমাদের হৃদয়ে সবসময় বাংলাদেশ। প্রবাসীদের কর্মব্যস্ত ও সংগ্রামী জীবনে কিছুটা আনন্দ, বিনোদন এবং দেশের সংস্কৃতির সঙ্গে সংযোগ তৈরি করতেই আমাদের এই আয়োজন। ‘বাংলাদেশি তারার মেলা’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসীদের মিলনমেলা, ভালোবাসা ও দেশীয় ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।”

তিনি আরও বলেন, “হাজারো প্রবাসী বাংলাদেশির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। দর্শকদের এতো ভালোবাসা ও সাড়া পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এই আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, শিল্পী, অতিথি, স্বেচ্ছাসেবক, নিরাপত্তা কর্মী, সাংবাদিক এবং উপস্থিত সব প্রবাসী ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আইকে উজ্জ্বল বলেন, “আল আয়াত গ্রুপ অব কোম্পানি ভবিষ্যতেও প্রবাসীদের বিনোদন, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরতে এ ধরনের বড় আয়োজন অব্যাহত রাখবে। আমাদের লক্ষ্য, সৌদি আরবের বুকে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি আরও সমৃদ্ধ করা এবং প্রবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা।”

‘বাংলাদেশি তারার মেলা’র অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, পারভেজ খান ও নাজমা সুইটি। তাঁদের পরিবেশনায় প্রবাসীদের হৃদয়ে ছড়িয়ে পড়ে সংগীতের আবেশ। জনপ্রিয় গানগুলোতে দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও আনন্দ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এলিজার নৃত্য পরিবেশনা, ডিজে আয়োজন এবং স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের গান ও নাচ অনুষ্ঠানে যোগ করে ভিন্ন মাত্রা। একের পর এক সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হয়ে উপভোগ করেন পুরো অনুষ্ঠান। প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে অনেকে গানের তালে তালে আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি বাংলাদেশ ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দীন ভূঁইয়া প্রবাসীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সৌদি পুলিশ, ফায়ার সার্ভিস এবং নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন। তাঁদের উপস্থিতি ও দায়িত্বশীল তৎপরতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়।

প্রবাস জীবন মানেই দায়িত্ব, পরিশ্রম, সংগ্রাম আর আপনজনদের ছেড়ে দূরে থাকার দীর্ঘশ্বাস। প্রতিদিনের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ ও পরিবার থেকে বিচ্ছিন্নতার কষ্টের মাঝে এমন বিনোদনমূলক আয়োজন প্রবাসীদের জন্য যেন এক টুকরো প্রশান্তির পরশ।

অনেক প্রবাসীর মতে, বিদেশের মাটিতে এমন অনুষ্ঠান শুধু বিনোদন নয়, বরং দেশীয় সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও শেকড়ের সঙ্গে হৃদয়ের বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ। পরিবার-পরিজন থেকে দূরে থাকা প্রবাসীদের জীবনে এমন আয়োজন আনন্দের পাশাপাশি সামাজিক বন্ধন তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল আয়াত রয়েল ইভেন্টের এই আয়োজনের মধ্য দিয়ে প্রবাসীদের বিনোদনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি, গান, নৃত্য ও শিল্পকে তুলে ধরার একটি সুন্দর প্রয়াস ফুটে ওঠে। বিভিন্ন দেশের নাগরিকদের কাছেও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরে দেশের ইতিবাচক পরিচিতি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হাজারো প্রবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘বাংলাদেশি তারার মেলা’ প্রমাণ করেছে, প্রবাসীদের জীবনে আনন্দ, সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের গুরুত্ব কতোটা গভীর। প্রবাসের মাটিতে এমন আয়োজন প্রবাসীদের হৃদয়ে বাংলাদেশকে আরও আপন করে তোলে।

প্রবাসীদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত অনুষ্ঠিত হবে। গান, নাচ, সংস্কৃতি ও আনন্দের মাধ্যমে প্রবাসীদের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

ট্যাগআল আয়াত রয়েল ইভেন্টজেদ্দাবাংলাদেশি তারার মেলাসৌদি আরবসৌদি আরব প্রবাসী বাংলাদেশি
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
গণমাধ্যম ট্রেন্ডিং প্রবাস
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Malaysia PM postpones planned Dhaka visit
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কূটনীতি প্রধানমন্ত্রী লিড নিউজ
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
নগর নির্বাচিত পোস্ট রাজনীতি
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ট্রেন্ডিং মফস্বল রাজনীতি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন-২০২৬
ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠিত
শিক্ষা
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ট্রেন্ডিং প্রবাস ভিডিও রাজনীতি
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
অপরাধ নির্বাচিত পোস্ট ভিডিও

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

উখিয়ায় নিরাপত্তা জোরদার, মাঠে দুই প্লাটুন বিজিবি

নভেম্বর ২৯, ২০২৬
জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

জিল বাংলা সুগার মিলে আখ মাড়াই শুরু

নভেম্বর ২৯, ২০২৬
সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর

নভেম্বর ২৯, ২০২৬
ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইতালির মানতোভায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নভেম্বর ২৯, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?