Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
অভিবাসনআন্তর্জাতিক

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারক

কৌশলী ইমা
কৌশলী ইমা
Kousholy Ema
Byকৌশলী ইমা
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Follow:
- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬
শেয়ার
4 Min Read
শেয়ার
Bangladesh Global জন্মসূত্রে নাগরিকত্ব সীমিতের ট্রাম্পের নতুন উদ্যোগও আটকালেন দ্বিতীয় বিচারকযুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ আটকে দিয়েছেন আরও একজন ফেডারেল বিচারক। বুধবার দেওয়া এক আদেশে ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা বিচারক ক্রিস্টোফার আর. কুপার প্রশাসনের নতুন নির্বাহী আদেশ কার্যকরের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেন। ৬৭ পৃষ্ঠার এক লিখিত মতামতে বিচারক কুপার বলেন, মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর নাগরিকত্ব-সংক্রান্ত ধারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রায় সব শিশুর নাগরিকত্বের নিশ্চয়তা দেয়।
বিচারক তাঁর আদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের গত আগস্টে জারি করা নির্বাহী আদেশগুলো কার্যকর করা থেকে ফেডারেল কর্তৃপক্ষকে বিরত থাকার নির্দেশ দেন। এসব আদেশের উদ্দেশ্য ছিল জন্মসূত্রে নাগরিকত্বের পরিধি সীমিত করা এবং তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ বন্ধ করা। বার্থ ট্যুরিজম বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যেখানে কোনো ব্যক্তি মূলত সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যে অন্য দেশে ভ্রমণ করেন, যাতে সেই দেশে জন্মগ্রহণের কারণে সন্তান স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়।
বিচারক কুপার আরও জানান, তাঁর আদেশের উদ্দেশ্য শুধু নির্বাহী আদেশ কার্যকর বন্ধ করা নয়, বরং মামলার আওতাভুক্ত ব্যক্তিদের নাগরিকত্ব অস্বীকার কিংবা তাঁদের নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ন করতে ট্রাম্প প্রশাসন যেন অন্য কোনো পদক্ষেপ নিতে না পারে, তা নিশ্চিত করা। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত বিচারক কুপার তাঁর পর্যবেক্ষণে লেখেন, ‘ফেডারেল সংস্থাগুলো সংবিধান ও ফেডারেল আইন মেনে চললে তা সব সময়ই জনস্বার্থ রক্ষা করে—এ কথা বলার অপেক্ষা রাখে না।’
গত সেপ্টেম্বরে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এবং অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলার শুনানি শেষে বিচারক কুপার বলেন, এ মামলার আইনগত বিষয় অত্যন্ত স্পষ্ট। তিনি তাঁর লিখিত মতামতে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ইতিমধ্যে দু‘বার নিশ্চিত করেছেন যে, দেশটিতে জন্মগ্রহণকারী সব শিশুই মার্কিন নাগরিক। শুধু অল্পসংখ্যক ব্যতিক্রম রয়েছে, যাঁরা মার্কিন আইনের আওতাধীন নন।
এর আগে, গত সেপ্টেম্বরে মেরিল্যান্ডের মার্কিন জেলা বিচারক ডেবোরা বোর্ডম্যানও ট্রাম্প প্রশাসনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগের ওপর প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা আরও দু‘টি সংগঠনের মামলার পর তিনি ওই আদেশ দেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত বিচারক বোর্ডম্যান তাঁর রায়ে বলেন, ‘এই আদালতকে আবারও প্রেসিডেন্টের সর্বশেষ উদ্যোগের বাস্তবায়ন সাময়িকভাবে বন্ধ করতে হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।’
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। এটি ছিল তাঁর প্রশাসনের অন্যতম আলোচিত অভিবাসন সংক্রান্ত পদক্ষেপ। এরপর গত জুনে সুপ্রিম কোর্টে ৬-৩ ভোটে ট্রাম্পের আগের নির্বাহী আদেশ সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত দেওয়া হয়। তবে ওই সিদ্ধান্তের মূল বিষয় ছিল নিম্ন আদালতের দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা; জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশের সাংবিধানিক বৈধতা সরাসরি নিষ্পত্তি করা হয়নি।
এদিকে, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিত করার নতুন উদ্যোগের বিরুদ্ধে পরপর দুই ফেডারেল বিচারকের নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ আইনি বাধা সৃষ্টি করেছে। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং দেশটির আইনগত এখতিয়ারের অধীন ব্যক্তিরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের অধিকারী।
এই সাংবিধানিক বিধানের ব্যাখ্যা এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার সীমা নিয়েই ট্রাম্প প্রশাসন ও অভিবাসীদের অধিকার রক্ষাকারী সংগঠনগুলোর মধ্যে আইনি বিরোধ চলছে। সর্বশেষ আদালতের আদেশের ফলে মামলার আওতাভুক্ত শিশুদের জন্মসূত্রে নাগরিকত্ব অস্বীকার করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, যতক্ষণ না উচ্চ আদালত বা পরবর্তী বিচারিক সিদ্ধান্তে এর পরিবর্তন আসে।
ট্যাগজন্মসূত্রে নাগরিকত্বডোনাল্ড ট্রাম্পফেডারেল বিচারকবার্থ ট্যুরিজমযুক্তরাষ্ট্র
সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
বাংলাদেশ মিশনের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় জার্নালিস্ট ফোরাম ইউএই
গণমাধ্যম ট্রেন্ডিং প্রবাস
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেপ্তার
ট্রেন্ডিং মফস্বল স্বাস্থ্য
১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব
অভিবাসন আন্তর্জাতিক লিড নিউজ
Malaysia PM postpones planned Dhaka visit
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
কূটনীতি প্রধানমন্ত্রী লিড নিউজ
পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে খুলনায় এনসিপির বিক্ষোভ
নগর নির্বাচিত পোস্ট রাজনীতি
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ভাঙ্গায় আওয়ামী লীগের অবরোধ প্রতিহত করতে বিএনপির প্রতিরোধ মিছিল
ট্রেন্ডিং মফস্বল রাজনীতি
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন
ট্রেন্ডিং প্রবাস ভিডিও রাজনীতি
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা দুইটি বাসে অগ্নিসংযোগ
অপরাধ নির্বাচিত পোস্ট ভিডিও
অধ্যাপক ড. মাহফুজ পারভেজ
পার্বত্য শান্তিচুক্তি ‘কাগজে বাঘ’, পুনর্মূল্যায়ন করে নতুন চুক্তির দাবি
নগর ফোকাস ভিডিও

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে নতুন পাঁচ ফিচার

নভেম্বর ২৮, ২০২৬
Youtube

তিন মাসে ভারতের ৩৪ লাখেরও বেশি কনটেন্ট ডিলিট ইউটিউবের

নভেম্বর ২৮, ২০২৬
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global

এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন

ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন

নভেম্বর ২৭, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?