Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • কূটনীতি
  • সংসদ
  • সচিবালয়
  • প্রতিরক্ষা
  • প্রবাস
  • খেলা
  • ভিডিও
  • অন্যান্য
    • অর্থনীতি
    • মফস্বল
    • নগর
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • আইন ও বিচার
    • পরিবেশ
    • শিক্ষা
    • কৃষি
    • প্রযুক্তি
    • পর্যটন
    • গণমাধ্যম
    • ধর্মীয়
    • মতামত
    • লাইফস্টাইল
    • বিনোদন
    • গ্যালারি
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
খেলাফোকাস

পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা?

জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট

বাংলাদেশ গ্লোবাল
বাংলাদেশ গ্লোবাল
Avatar photo
Byবাংলাদেশ গ্লোবাল
Follow:
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬
শেয়ার
5 Min Read
শেয়ার

বিশ্বকাপ ট্রফিআগামী ২০৩০ সালের ফিফা বিশ্বকাপ হবে ফুটবলের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী আসরগুলোর একটি। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে পরের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচগুলো হবে দক্ষিণ আমেরিকায়, এরপর মূল পর্বের খেলা গড়াবে ইউরোপ ও আফ্রিকার তিনটি প্রধান আয়োজক দেশে।

পরবর্তী ফিফা বিশ্বকাপ কবে?

ফিফার প্রস্তাবিত সূচি অনুযায়ী, বিশ্বকাপে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ হবে অনুষ্ঠিত হবে ২০৩০ সালে ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। আর ১৩ ও ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মরক্কো, পর্তুগাল ও স্পেনে। আর ওই বছরের ২১ জুলাই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পূর্ণাঙ্গ সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ফিফা।

২০৩০ বিশ্বকাপ কোথায় হবে?

বিশ্বকাপের মূল আয়োজন করবে তিনটি দেশ, স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও  প্যারাগুয়ে; প্রতিটি দেশ একটি করে উদ্বোধনী গ্রুপ ম্যাচ আয়োজন করবে। এরপর বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়।

ফিফার ব্যাখ্যা অনুযায়ী, উরুগুয়ে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল, তাই তাদের একটি ম্যাচ আয়োজনের সুযোগ দেওয়া হয়েছে। আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপের রানার্সআপ হওয়ায় তারাও একটি ম্যাচ আয়োজন করবে। প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদর দফতরের দেশ হওয়ায় তাদেরও একটি ম্যাচ দেওয়া হয়েছে।

এর মাধ্যমে ২০৩০ বিশ্বকাপ হবে পুরুষদের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসর, যা অনুষ্ঠিত হবে ছয়টি দেশ ও তিনটি মহাদেশে।

কোন দেশগুলো ইতোমধ্যে নিশ্চিত করেছে অংশগ্রহণ?

আয়োজক হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেয়েছে ছয়টি দেশ, স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। বাকি ৪২টি জায়গা নির্ধারিত হবে বিভিন্ন মহাদেশের বাছাইপর্বের মাধ্যমে।

সূচি সম্পর্কে আর কী জানা গেছে?

দক্ষিণ আমেরিকায় উদ্বোধনী ম্যাচ খেলা দলগুলোকে পরবর্তী ম্যাচের আগে অতিরিক্ত ভ্রমণ ও বিশ্রামের সময় দেওয়া হবে। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ ও ৯ জুন  শতবর্ষের ম্যাচ; ১৩ ও ১৪ জুন মরক্কো, পর্তুগাল ও স্পেনে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ; ১৫ ও ১৬ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের গ্রুপের বাকি দলগুলোর প্রথম ম্যাচ; ২১ ও ২২ জুন ওই গ্রুপগুলোর দ্বিতীয় রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে পূর্ণাঙ্গ ক্যালেন্ডার এখনো প্রকাশ করেনি ফিফা।

বিশ্বকাপে কি ৬৪ দল হতে পারে?

বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩০ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। এই ফরম্যাট প্রথম চালু হয় ২০২৬ বিশ্বকাপে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের প্রস্তাব বিবেচনা করা হবে।

সুইস গণমাধ্যম ব্লুউইন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ৪৮ দলের ফরম্যাট ‘বিশাল সফলতা’ পেয়েছে। এতে আরও বেশি দেশ বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে এবং বিশ্বজুড়ে ফুটবলের প্রসার ঘটছে।

তিনি বলেন, ২০২৬ বিশ্বকাপে তুলনামূলক ছোট ফুটবল শক্তিগুলোর ভালো পারফরম্যান্স প্রমাণ করেছে যে অংশগ্রহণ বাড়ানো খেলাটির জন্য ইতিবাচক। ৬৪ দলের প্রস্তাব নিয়ে প্রশ্ন করা হলে ইনফান্তিনো বলেন, বিষয়টি ‘পর্যালোচনা ও আলোচনা করা হবে’।

বিশ্বকাপের ইতিহাস

১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের সাফল্যের পর ফিফা নিজস্ব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়। দুটি অলিম্পিকেই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে।

১৯২৪ সালের প্যারিস অলিম্পিকের ফাইনালে প্রায় ৫০ হাজার দর্শকের সামনে উরুগুয়ে সুইজারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে স্বর্ণপদক জেতে। চার বছর পর তারা আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে।

এরপর ১৯২৮ সালের মে মাসে ফিফা প্রথম বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় এবং ১৯৩০ সালে স্বাধীনতার শতবর্ষ উদযাপনকারী উরুগুয়েকে আয়োজক নির্বাচিত করে।

প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালের জুলাইয়ে। সেখানে অংশ নেয় ১৩টি দল। ইউরোপের কয়েকটি দল জাহাজে চড়ে উরুগুয়ে গিয়েছিল। ফাইনালে স্বাগতিক উরুগুয়ে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন হয়।

এরপর বিশ্বকাপের পরিধি ক্রমেই বেড়েছে, ১৯৩০ সালের ১৩ দল থেকে ১৯৯৮ সালে ৩২ দল এবং ২০২৬ সালে ৪৮ দলে উন্নীত হয়েছে।

২০৩০ সালের পর কী?

পরবর্তী পুরুষদের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০৩৪ সালে এবং তার আয়োজক সৌদি আরব। ফিফা ২০২৪ সালের ডিসেম্বরে সৌদি আরবকে আয়োজক হিসেবে নিশ্চিত করে, কারণ একমাত্র তারাই আনুষ্ঠানিকভাবে বিড জমা দিয়েছিল।

২০৩০ বিশ্বকাপ যেখানে ছয়টি দেশ ও তিনটি মহাদেশে অনুষ্ঠিত হবে, সেখানে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে একক একটি দেশ। তবে সেই আসরের সূচি ও ম্যাচের সময়সূচি এখনো ঘোষণা করেনি ফিফা।

সংবাদটি শেয়ার করুন
Pinterest Tumblr Reddit Threads Copy Link

সর্বশেষ সংবাদ

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে নতুন পাঁচ ফিচার
নির্বাচিত পোস্ট প্রযুক্তি
Youtube
তিন মাসে ভারতের ৩৪ লাখেরও বেশি কনটেন্ট ডিলিট ইউটিউবের
আন্তর্জাতিক প্রযুক্তি ফোকাস
Bangladesh Global Savar Garments Workers
সাভার-আশুলিয়ায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা
জাতীয় লিড নিউজ
Bangladesh Gllobal স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিডিও মফস্বল লিড নিউজ
Bangladesh Global টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, আসামি ৫০০৮
আইন ও বিচার মফস্বল লিড নিউজ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান
দেশি রান্না ফোকাস ভিডিও শিক্ষা
প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং প্রধানমন্ত্রী ভিডিও
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপন Bangladesh Global
এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে উন্মাদনা, চকচকে ক্যানের আড়ালে নীরব বিষ
ট্রেন্ডিং নির্বাচিত পোস্ট মতামত স্বাস্থ্য
Bangladesh Global রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের নবম ও শেষ চালান
মফস্বল লিড নিউজ

আর্কাইভ

SuMoTuWeThFrSa

আজকের দিন-তারিখ

  • ()
  • ()

সম্পর্কিত

Bangladesh Global ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা

ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন

ডিএনসিসির ১৫ বছর পূর্তিতে ৫ হাজার দৌড়বিদের অংশগ্রহণে ম্যারাথন

নভেম্বর ২৭, ২০২৬
Bangladesh Global সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি

সিদ্ধার্থের সঙ্গে বাগদানের ছবি প্রকাশ করলেন মিমি

নভেম্বর ২৭, ২০২৬
উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার Bangladesh Global

উখিয়ায় সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নভেম্বর ২৭, ২০২৬
আরো সংবাদ দেখুন

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26 Shahjahan Road

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of the People's Republic of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global | Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?