আজারবাইজানের রাজধানী বাকু ঘুরে দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় শহরটির বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে দলের সদস্যরা।
পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের সদস্যরা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এক নৈশভোজের সংবর্ধনায় অংশ নেন। আজারবাইজানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সভাপতি ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বাকু প্রতিনিধি এমডি মোস্তফা এ সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে আজারবাইজানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে সন্ধ্যাটি সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের মিলনমেলায় পরিণত হয়।
উষ্ণ আতিথেয়তা ও আন্তরিক সংবর্ধনার জন্য এমডি মোস্তফা এবং আজারবাইজানের বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

