যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অসহায় মোশারফের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন মেয়র পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
রবিউলের ছেলে মোশারফ বেনাপোল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভবারবেড় পশ্চিমপাড়ার বাসিন্দা।
রোববার (১৫ নভেম্বর) মোস্তাফিজ্জোহা সেলিম তাঁর নেতাকর্মীদের নিয়ে মোশারফের খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মো. হাসানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর ফারুক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. ইস্তেহাক আহম্মেদ শাওন, সময় টিভির সাংবাদিক মো. আজিজুল হক, যুবদল নেতা মো. উজ্জ্বল হোসেন ও শামসুজ্জামান শামি।
এ সময় মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
